NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

দেশে যে ভালো পেইন্টার আছে, সেটা দেখাতেই পদ্মা সেতুর ছবি দিয়েছি


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ১২:৫৯ পিএম

দেশে যে ভালো পেইন্টার আছে, সেটা দেখাতেই পদ্মা সেতুর ছবি দিয়েছি

যুক্তরাষ্ট্র সফরে ওয়াশিংটনে বিশ্বব্যাংক সদর দপ্তরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড পালপাসকে পদ্মা সেতুর একটি বাঁধাই করা ছবি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে যে অনেক ভালো ভালো পেইন্টার আছে, তারা অনেক ভালো ভালো কাজ করেন, তা দেখানোর জন্যই আমি পেইন্ট করা সেই ছবিটি উপহার দিয়েছি।

 

সোমবার (১৫ মে) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে পদ্মা সেতু সবার কাছে গর্বের এবং দর্শনীয়। তাই পদ্মা সেতুর পেইন্ট করা ছবিটি নিয়ে গেছি। আর বাংলাদেশে ভালো ভালো পেইন্টাররা অনেক ভালো কাজ করেন, তারা সুন্দরভাবে তুলে ধরতে পারেন তাদের পেইন্টে, সে কারণে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে পদ্মা সেতুর বাঁধাই করা ছবি উপহার দেওয়া হয়েছে।