NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, নভেম্বর ৪, ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন ট্রাম্প ওয়ানডে বিশ্বকাপ দেখতে এখনই ১২ কোটির বেশি আবেদন ৮৩২ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার
Logo
logo

কাল বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ১১:১৭ পিএম

কাল বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

ঢাকা: বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বুদ্ধপূর্ণিমা’ উপলক্ষে আগামীকাল (বৃহস্পতিবার) বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের জন্য এক সংবর্ধনার আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গৌতম বুদ্ধের জন্মদিন বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে রাষ্ট্রপ্রধান এবং তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা আগামীকাল বিকেল ৪টায় শুভেচ্ছা বিনিময় করবেন।

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত থাকবেন।

আট শতাধিক আমন্ত্রিত অতিথিসহ প্রায় এক হাজার ৬০০ জনের বেশি লোক অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বঙ্গভবনের একটি সূত্র এ কথা জানিয়েছে।

সেখানে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিক এবং বাংলাদেশে নিযুক্ত বিদেশি মিশনের প্রধানগণও উপস্থিত থাকবেন। ধর্মীয় সংগীত ও গানের সাথে রাষ্ট্রপতি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় নেতারাও রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন। রাষ্ট্রপতি এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত ভাষণও দেবেন।