NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

‘বিদ্যুৎ-জ্বালানি খাতে ২০৪১ সালের মধ্যে ১৭০ বিলিয়ন ডলার প্রয়োজন’


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৯ পিএম

‘বিদ্যুৎ-জ্বালানি খাতে ২০৪১ সালের মধ্যে ১৭০ বিলিয়ন ডলার প্রয়োজন’

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২০৪১ সালের মধ্যে ১৭০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট গ্রিড, স্মার্ট ডিস্ট্রিবিউশন, ইলেকট্রিক ভেহিকেল ইনফ্রাস্ট্রাকচার, উপকূল ও উপকূলীয় অনুসন্ধান, গ্যাস পরিকাঠামো উন্নত করা, পেট্রোকেমিক্যাল শিল্প স্থাপন, জিএইচজি নির্গমন হ্রাস, স্মার্ট গ্যাস বিতরণ ইত্যাদি ক্ষেত্র এবং এর উপক্ষেত্রসমূহে লাভজনক বিনিয়োগের সুযোগ রয়েছে। বৈদেশিক বিনিয়োগে সরকার বিশেষ প্রণোদনা প্রদান করে। 

গতকাল মঙ্গলবার ইউএস চেম্বার অফ কমার্স আয়োজিত 'ইউএস-বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপ: শেয়ার্ড ভিশন ফর স্মার্ট গ্রোথ' শীর্ষক উচ্চ পর্যায় আলোচনা সভায় বক্তব্যকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন দিয়েছেন। এ ভিশন বাস্তবায়নে অর্থনৈতিক বিনিয়োগের সাথে সাথে প্রযুক্তিগত এবং জ্ঞানভিত্তিক সহযোগিতা প্রয়োজন। বিনিয়োগ শুধুমাত্র বহুপাক্ষিক উন্নয়ন সংস্থা থেকে নয়, সরকারি এবং বেসরকারি খাত থেকেও আসবে। একইসাথে উন্নত দেশের সহযোগিতায় গড়ে উঠবে দক্ষ জনশক্তি।

উক্ত সেশনে অন্যান্যের মধ্যে সেভরনের বাংলাদেশ অফিসের প্রসিডেন্ট এরিক ওয়াকার, এক্সন মবিলের ভাইস প্রেসিডেন্ট ড. জন আরড্রিল বক্তব্য রাখেন।