NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

হজযাত্রীদের ভিসা আবেদনের সময় বাড়ল ১০ মে পর্যন্ত


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪২ পিএম

হজযাত্রীদের ভিসা আবেদনের সময় বাড়ল ১০ মে পর্যন্ত

হজযাত্রীদের বায়োমেট্রিক (আঙুলের ছাপ) ভিসা আবেদন কার্যক্রমের সময় বাড়িয়েছে সরকার। এর আগে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৩০ এপ্রিল। তবে সময় বাড়ায় আবেদন করা যাবে আগামী ১০ মে পর্যন্ত।

রোববার (৩০ এপ্রিল) হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীদের সুবিধার্থে বায়োমেট্রিক ভিসা আবেদন কার্যক্রম ও সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট আশকোনা হজ অফিসে জমা দেওয়ার সময়সীমা আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হলো।

এদিকে, আগামী ৫ মে থেকে সৌদি দূতাবাস হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। এমতাবস্থায়, বায়োমেট্রিক ভিসা আবেদন কার্যক্রম শেষ করে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল থেকে হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন কার্যক্রম শুরু হয়। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। এরই মধ্যে হজের নিবন্ধন শেষ হয়েছে। আগামী ২১ মে শুরু হবে হজ ফ্লাইট।