NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

তাইওয়ান-হংকং নিয়ে ব্রিটেনের নাক গলানো বন্ধ করা উচিৎ : চীন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৬:৫১ পিএম

তাইওয়ান-হংকং নিয়ে ব্রিটেনের নাক গলানো বন্ধ করা উচিৎ : চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সম্প্রতি কূটনৈতিক নীতি-বিষয়ক এক ভাষণে চীন সম্পর্কে যেসব কথা বলেছেন, তা পুরোনো এবং অযৌক্তিক। দেশটির উচিত তাইওয়ান, হংকং ও সিনচিয়াং বিষয়ে হস্তক্ষেপ এবং চীনের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ বন্ধ করা। 

এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাও নিং। 

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে গভীর সংমিশ্রণ ঘটেছে। বহু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে নানা দেশ। তাই বিভিন্ন দেশের উচিত সহযোগিতা জোরদার করা। গ্রুপ অর্থনীতি ও স্নায়ুযুদ্ধ ইতিহাসের প্রবণতার পরিপন্থী, যা বৃটেনসহ নানা দেশের স্বার্থের সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়। চীন বরাবরই সমতা ও পরস্পরকে শ্রদ্ধা প্রদর্শনের ভিত্তিতে বৃটেনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে আসছে। বৃটেন আগেকার পুরোনো চেতনায় টিকে আছে, ফলে যুগের গতিতে পিছিয়ে যাচ্ছে। 

মাও নিং আরও বলেন, হংকং, সিনচিয়াং ও তাইওয়ানের বিষয় চীনের অভ্যন্তরীণ ব্যাপার। তবে বৃটেন যেসব বিষয়ে চীনকে অপবাদ দেয়, তা অযৌক্তিক এবং অবৈধ। বৃটেনের উচিত দু’দেশের সম্পর্ক উন্নয়ন এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য অনুকূল আচরণ করা।