NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

কেকের মৃত্যুর পর সেই মঞ্চে এবার গাইলেন সোনু নিগম


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৭ এএম

>
কেকের মৃত্যুর পর সেই মঞ্চে এবার গাইলেন সোনু নিগম

৩১ মে ২০২২ ভারতীয় সঙ্গীতপ্রেমীদের কাছে কালো একটা দিন হয়েই থাকবে। ওইদিনই কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর হার্ট অ্য়াটাকে মারা যান বলিউডের প্রখ্যাত সঙ্গীত শিল্পী কেকে। 

সেই মঞ্চেই এবার গাইলেন আরও এক বিখ্যাত শিল্পী সোনু নিগম। একের পর এক গানে দর্শকদের মন জয় করে নেন তিনি। 

সোনু নিগমকে গাইতে দেখে অনেকেরই মনে প্রায় এক মাস আগের ঘটনার স্মৃতি ফিরে আসে। কেকের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছিলেন সোনু নিগম। 

কেকের ঘটনার পর নজরল মঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগও উঠেছিল। এসি না চালানো থেকে শুরু করে আসন সংখ্য়ার বেশি দর্শক ঢোকানো। 

সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে, রোববারের অনুষ্ঠান নিয়ে সতর্ক ছিল আয়োজক থেকে হল কর্তৃপক্ষ। যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশের ব্যবস্থাও করা হয়েছিল। একই সঙ্গে কেকে'র অনুষ্ঠানের মতো মাত্রাতিরিক্ত দর্শক হলে ঢোকানো হয়নি।