NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

ইফতারে হট্টগোল-ভাঙচুর: খোকন, কাজলসহ ২৪ জনের নামে মামলা


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৮:১৩ এএম

ইফতারে হট্টগোল-ভাঙচুর: খোকন, কাজলসহ ২৪ জনের নামে মামলা

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইফতার মাহফিলকে কেন্দ্র করে হট্টগোল, হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা করা হয়েছে। গতকাল রবিবার রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান। এতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজলসহ ২৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জন বিএনপিপন্থী আইনজীবীকে আসামি করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে এ হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটে।

শাহবাগ থানা পুলিশ জানায়, মামলার আসামিরা হলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজি মো. কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট শাহ আহমদ বাদল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, ব্যারিস্টার মাহাদিন চৌধুরী, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট ইউনুস আলী রবি, অ্যাডভোকেট কাজী মোস্তাফিজুর রহমান আহাদ, অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ, ব্যারিস্টার মেহেদী হাসান, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ, অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, অ্যাডভোকেট মহসিন কবির রকি, অ্যাডভোকেট ফয়সাল সিদ্দিকী, অ্যাডভোকেট সফিউল আলম সপু, অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, অ্যাডভোকেট মনজুরুল আলম সুজন, ব্যারিস্টার রেদওয়ান আহমদ রানজিব, অ্যাডভোকেট মো. ইসাসহ আরো ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা আইনজীবী।

মামলার এজাহারে বলা হয়, গত ৬ এপ্রিল বিকেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সম্পাদক প্রার্থীর নেতৃত্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর ও দক্ষিণ হলে আয়োজিত ইফতার মাহফিলে টেবিল ও চেয়ার ভাঙচুর করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ছাড়া সাজাপ্রাপ্ত তারেক রহমান এবং জামায়াতের নাম নিয়ে স্লোগান দিয়ে তাঁরা মিছিলসহ প্রথম সমিতির ২ নম্বর হলরুমে পরবর্তী সময়ে ১ নম্বর হলরুমে প্রবেশ করে ইফতার অনুষ্ঠানের প্রধান বিচারপতির নামসংবলিত সব ব্যানার ছিঁড়ে ফেলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেল ৪টার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা থেমে থেমে কর্মসূচি পালন করছেন। সুপ্রিম কোর্ট বারের দুটি হলে আয়োজিত ইফতার মাহফিলের জন্য তৈরি করা মঞ্চ ভেঙে চুরমার করে দেওয়া হয়। এ ঘটনায় দুই পন্থী আইনজীবীরা পরস্পরকে দোষারোপ করে আসছেন।