NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

বিদেশি ইউটিউবারকে বিরক্ত করা সেই বৃদ্ধ গ্রেফতার


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৩, ১১:১০ পিএম

বিদেশি ইউটিউবারকে বিরক্ত করা সেই বৃদ্ধ গ্রেফতার

ঢাকা: ঢাকায় বেড়াতে আসা অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্টকে বিরক্ত করা সেই বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে ‘ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ’ ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে তিনি এক ফেসবুক পোস্টে জানান, “Avoid This Man in Bangladesh!” ভিডিওটিতে যে লোকটি বিদেশি পর্যটককে মহাবিরক্ত করেছেন, তিনি কোনোমতেই ভিক্ষুক না, তার স্বভাব ভিক্ষুকের মতো।

 

নাদিয়া ফারজানা বলেন, কোথায় আমরা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছি যাতে তারা (বিদেশি পর্যটক) আসে আমাদের দেশে। আর কোথায় সব ভণ্ডুল করার জন্য কিছু লোক বসে আছে। এজন্যই সকল সচেতন মানুষের খেয়াল রাখতে হবে যেন আমাদের চোখের সামনে কেউ কোনো বিদেশি পর্যটককে যন্ত্রণা না করে। বিদেশি পর্যটকদের আমাদের এখানে আসা যে কতোটা গুরুত্বপূর্ণ তা সবার বুঝতে হবে।

এদিকে, ওই ব্যক্তি গ্রেফতার হওয়ায় ট্যুরিস্ট পুলিশকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ইউটিউবার লুক ডামান্ট। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, সকল দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ জানাই। ইউটিউবে ভিডিওটি পোস্ট করার পর থেকে, আমি এক হাজারের মতো বাংলাদেশির কাছ থেকে বার্তা পেয়েছি, তারা বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত বাংলাদেশে আমার সফর অবিশ্বাস্য ছিল। কিন্তু প্রতিটি দেশেই কিছু খারাপ লোক থাকে। কিন্তু এই অল্প কয়েকজন ব্যক্তি কোটি কোটি সহৃদয়বান, অতিথিপরায়ণ এবং যত্নশীল বাঙালিদের প্রতিনিধিত্ব করে না।