NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

সংসদের সুবর্ণ জয়ন্তীতে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৭ এএম

সংসদের সুবর্ণ জয়ন্তীতে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন

জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। ওই ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী ৬ এপ্রিল ওই বিশেষ অধিবেশন শুরু হবে।

মঙ্গলবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। 

পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। নিয়মানুযায়ী এ ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।