NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, নভেম্বর ৪, ২০২৬ | ১৯ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন ট্রাম্প ওয়ানডে বিশ্বকাপ দেখতে এখনই ১২ কোটির বেশি আবেদন ৮৩২ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার
Logo
logo

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, কাজ করছে ৯ ইউনিট


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:৫৯ এএম

>
মহাখালীর সাততলা বস্তিতে আগুন, কাজ করছে ৯ ইউনিট

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। সোমবার সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আজ সকাল ৬টা ৪৭ মিনিটে আমরা মহাখালী সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পায়। খবর পাওয়ার পর আমাদের ৯টি ইউনিট এখন পর্যন্ত ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত আমাদের কাছে হতাহতের কোনো খবর আসেনি।