NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

গণভবনে ইফতার আয়োজন করবেন না প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ অক্টোবর, ২০২৪, ০৪:৫৮ এএম

>
গণভবনে ইফতার আয়োজন করবেন না প্রধানমন্ত্রী

এবারের রমজানে গণভবনে কোনো ইফতার পার্টির আয়োজন করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবেও এবার সাদামাটা ইফতার করবেন।

প্রধানমন্ত্রী ইফতারে সংযম ও ব্যয় সংকোচন করবেন বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

তিনি বলেন, গণভবনে প্রধানমন্ত্রী এবার আনুষ্ঠানিক কোনো ইফতার আয়োজন রাখেননি। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যে সাশ্রয়ী নীতি অবলম্বন করেছেন তারই অংশ হিসেবে তিনি এবার কোনো ধরনের ইফতার পার্টি করবেন না। ইফতারে সংযম ও ব্যয় সংকোচন করবেন।

হাসান জাহিদ তুষার বলেন, আনুষ্ঠানিক আয়োজন না রাখার পাশাপাশি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইফতারও হবে সাদামাটা। ব্যক্তিগত ইফতারে তিনি কৃচ্ছতা সাধন করবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ইতোমধ্যে প্রায় ২৫ কোটি টাকার মতো সাশ্রয় করেছে। এই সাশ্রয়ী নীতি তিনি পালন করছেন। গণভবনে যেখানে আটটি লাইট ব্যবহার হতো সরকারপ্রধান এখন সেখানে দুটি লাইট ব্যবহার করেন। এসব বিষয়ে তিনি নিজেই খেয়াল রাখেন।