NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

আরাভ খান দুবাইয়ে নজরদারিতে : পররাষ্ট্র মন্ত্রণালয়


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৪০ এএম

আরাভ খান দুবাইয়ে নজরদারিতে : পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা: ‘পুলিশ অফিসার হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশ মিশন কাজ করছে’।

আজ বৃহস্পতিবার বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন সাংবাদিকদের এ বিষয়ে বলেন, ‘তিনি (আরাভ খান) সেখানে নজরদারি আছেন।’

মুখপাত্র বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সহায়তা দেবে।

এর আগে মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন, পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়নি।

দুবাইয়ের আরাভ জুয়েলার্সের মালিক পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য বাংলাদেশ পুলিশের অনুরোধ ইন্টারপোল গ্রহণ করেছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শনিবার (১৮ মার্চ) বলেছিলেন, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে আরাভ খান ওরফে রবিউল ইসলামকে দেশে আনার চেষ্টা চলছে।