NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬ | ১৯ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন ট্রাম্প ওয়ানডে বিশ্বকাপ দেখতে এখনই ১২ কোটির বেশি আবেদন ৮৩২ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার
Logo
logo

পাঁচ সিটি করপোরেশন নির্বাচন মে-জুনে


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪৭ পিএম

পাঁচ সিটি করপোরেশন নির্বাচন মে-জুনে

ঢাকা: আগামী মে থেকে জুনের মধ্যে দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। এ ক্ষেত্রে এপ্রিলে তফসিল ঘোষণা হতে পারে বলেও জানিয়েছেন তিনি। আজ বুধবার ১৬তম কমিশন বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটিতে তিন ধাপে ভোটগ্রহণ করা হবে। এ ক্ষেত্রে ঈদুল আজহার আগে মে থেকে জুনের মধ্যে নির্বাচন করা হবে।

তিনি বলেন, নির্বাচন হবে জুনের পর। কোন সিটিতে কখন নির্বাচন হবে তা সময় অনুযায়ী জানানো হবে। আমরা মে থেকে জুনের মধ্যে নির্বাচন করব। এইচএসসি পরীক্ষা হবে সম্ভাব্য ৭ জুলাই থেকে। এ জন্য এসএসসি পরীক্ষা শেষে ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যবর্তী সময়ে তিন ধাপে পাঁচটি সিটির ভোট করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

মো. জাহাংগীর আলম বলেন, তফসিলের সময় ও কোন তারিখে কোনটার ভোট গ্রহণ হবে তা পরে বিস্তারিত জানানো হবে। তবে এপ্রিলের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে। মেয়াদ বিবেচনা করে এপ্রিলের মধ্যে তফসিল করা হবে। সবগুলো নির্বাচন হবে ইভিএমে।