NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

কোনো মধ্যস্ততা করবো না : সিইসি


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৩, ০৬:০৩ পিএম

কোনো মধ্যস্ততা করবো না : সিইসি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘রাজনৈতিক সংকট নিরসনে কোনো মধ্যস্ততা করবো না। করতে পারবো না। তবে দরজা খোলা। সহযোগিতা চাইলে তা করবো।’ তিনি বলেন, ‘আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা কবরো যে নির্বাচনটা যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়। আমরা সবাইকে আবেদন করবো যে আপনারা আমাদের ওপর আস্থা রাখুন। এবং দেখুন যে নির্বাচনটা কেমন হয়। আর যদি সব দল অংশগ্রহণ করে আমরা নিশ্চিত নির্বাচনের ফলাফলটা অনেক বেশি ভাল, অনেক বেশি ইতিবাচক হবে এবং জনগণের কাছে অধিক গ্রহণযোগ্য হবে।’ 

রবিবার নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ান হাইকমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। সিইসি বলেন, মান্যবর হাইকমিশনার স্পষ্ট করে বলেছেন উনারা আশাবাদ ব্যক্ত করেছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা সুন্দর, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং ফ্রুটফুল হবে, এটা উনাদের প্রত্যাশা। আমরাও আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি। আমরা পুরোপুরি প্রস্তুত। আমরাও চাচ্ছি যে নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। আমাদের দায়িত্বের মধ্যে উনারা জানতে চেয়েছেন আমরা কি দলগুলোর মধ্যে সমঝোতা সৃষ্টি করতে পারি কিনা। আমরা বলেছি সেটা আমাদের দায়িত্বের পরিধিভুক্ত নয়। তবে আমরা মিডিয়ার মাধ্যমে বার বার বলে যাচ্ছি যে নির্বাচনটা অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া প্রয়োজন। তাহলেই এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে। সেলক্ষ্যে আগেও যেমন দলগুলোকে আহ্বান জানিয়েছে গণমাধ্যমের মাধ্যমে, সব সময় আমাদের যে ইচ্ছে সেটা জানাচ্ছি।

এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, অংশগ্রহণের বিষয়ে আমরা কোনো উদ্যোগ নেবো না। এটা রাজনৈতিক ইস্যু। যদি কোনো সংকট থেকে থাকে তারা আলোচনার মাধ্যমে নিরসণ করবেন। আমরা ব্রোকারেজ করবোনা, করতে পারবো না। কিন্তু আমরা ওপেনলি আহ্বান করে যাবো, আমরাদের দরজা খোলা আছে, কোনো পার্টি যদি এসে  সহযোগিতা কামনা করতে চান আমরা সব সময় প্রস্তুত আছি আমাদের তরফ থেকে যেসব সহযোগিতা দেওয়া দরকার, সেগুলো আমরা করে যেতে পারবো।