NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬ | ১৯ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন ট্রাম্প ওয়ানডে বিশ্বকাপ দেখতে এখনই ১২ কোটির বেশি আবেদন ৮৩২ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার
Logo
logo

উখিয়ায় তিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ব্রিটিশ প্রতিমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০৬:৪৬ পিএম

>
উখিয়ায় তিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ব্রিটিশ প্রতিমন্ত্রীর

কক্সবাজারে উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী অ্যান মারি ট্রিভেলিয়ানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল। গতকাল তারা ক্যাম্পগুলো পরিদর্শন করেন।  

তারা ক্যাম্পে চলমান বিভিন্ন সংস্থার কার্যক্রমের খোঁজ নেন। পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।  

১০ মার্চ ঢাকায় এসে পৌঁছান অ্যান মারি ট্রিভেলিয়ান। গত বছরের অক্টোবরে ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট (এফসিও) ট্রিভেলিয়ানকে ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর ট্রিভেলিয়ান দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন।