NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

নয়াদিল্লিতে মোমেন-জয়শঙ্কর বৈঠক


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৫:২৫ পিএম

>
নয়াদিল্লিতে মোমেন-জয়শঙ্কর বৈঠক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

শুক্রবার (৩ মার্চ) নয়াদিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ড. মোমেন জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সফলভাবে সমাপ্ত হওয়ায় জয়শঙ্করকে অভিনন্দন জানিয়েছেন। উভয় মন্ত্রী দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

একই দিন সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ব্রাজিল, মেক্সিকো, স্লোভেনিয়া ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বৈঠকের তারা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার জন্য পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন এবং চলমান ভূ-রাজনৈতিক ইস্যু এবং জাতিসংঘেসহ বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।

ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি সম্পর্কে বৈঠক হওয়া পররাষ্ট্রমন্ত্রীদের অবহিত করেন। তিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদেরকে মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনসহ রোহিঙ্গা সংকট মোকাবেলায় দেশগুলোর সক্রিয় সমর্থন কামনা করেন।

তিন দিনের ভারত সফর শেষ করে শুক্রবার সন্ধ্যায় কাতারের দোহার উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করেন মোমেন।