NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬ | ১৯ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন ট্রাম্প ওয়ানডে বিশ্বকাপ দেখতে এখনই ১২ কোটির বেশি আবেদন ৮৩২ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার
Logo
logo

ইন্সুরেন্স কোম্পানিতে বসেই ৬ দফা প্রণয়ন হয়েছিল : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ১০:৩৪ পিএম

ইন্সুরেন্স কোম্পানিতে বসেই ৬ দফা প্রণয়ন হয়েছিল : প্রধানমন্ত্রী

ঢাকা: দেশে প্রথমবারের মতো আজ পালিত হচ্ছে জাতীয় বীমা দিবস-২০২৩।

বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বীমা দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতার ইতিহাসের সাথে বীমা কোম্পানির যোগসূত্র রয়েছে। ইন্সুরেন্স কোম্পানিতে বসেই ৬ দফা প্রণয়ন হয়েছিল। বীমা কোম্পানি মানে ইনস্যুরেন্সের কোম্পানির সঙ্গে আমাদের পরিবারের সঙ্গে একটা আত্মার সম্পর্ক রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

 

অগ্নিঝরা মার্চ নিয়েও তার স্মৃতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করার ক্ষেত্রে বীমা খাতকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বীমা কোম্পানিসমূহকে গ্রাহকের আস্থা অর্জনের লক্ষ্যে সেবার মান উন্নয়নসহ বীমার টাকা দ্রুত পরিশোধের ব্যবস্থা করতে হবে।

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল ভেঙে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি স্বনির্ভর জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে আজীবন অক্লান্ত পরিশ্রম করেছেন। তার স্বপ্ন ছিল অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে দেশের মানুষের কল্যাণ ও সমৃদ্ধি সুনিশ্চিত করা। সে স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর।’

প্রধানমন্ত্রী বলেন, বীমা খাতকে শক্তিশালী করার জন্য আমাদের সরকার বাংলাদেশ বীমা খাত উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। আশা করা যায়, এতে বীমা খাতে আধুনিকায়ন সম্ভব হবে এবং এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে গ্রাহকসেবার মান নিশ্চিত হবে।