NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

তুরস্কে যেখানে হাত দিয়েছি মৃত-জীবিত উদ্ধার করেছি


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৪:১৬ এএম

>
তুরস্কে যেখানে হাত দিয়েছি মৃত-জীবিত উদ্ধার করেছি

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে উদ্ধার কাজ শেষে দেশে ফিরেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। সেখানে ফায়ার সার্ভিসের ১২ জনের একটি দল কাজ করেছে। তারা তুরস্কের দুটি প্রদেশে ১১ টি ভবনে উদ্ধার অভিযান চালিয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান উদ্ধারকারী দলের টিম লিডার ঢাকা বিভাগের উপ-পরিচালক (ডিডি) দিনমনি শর্মা।

তিনি বলেন, আমরা মোট দুটি প্রদেশে ১১ টি ভবনে উদ্ধার অভিযান চালিয়েছি। যেখানে কাজ করেছি সফল হয়েছি। যেখানে হাত দিয়েছি মৃত-জীবিত ভিকটিম উদ্ধার করতে পেরেছি।

তিনি আরও জানান, আমরা আদিয়ামান শহরে যেখানে কাজ করেছি, সেখানটা অনেক পরিকল্পিত। তারপরেও সকল ভবন ধসে পড়েছে। যে ২-১ টি বাড়ি দাঁড়ানো আছে সেসবেও ফাটল ধরেছে।

বিদেশে কাজ করার অভিজ্ঞতা একেবারেই নতুন উল্লেখ করে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, বাংলাদেশের উদ্ধার অভিযানে সেনাবাহিনীর ২৪ জন, সেনাবাহিনী মেডিক্যাল টিমের ১০ জন, ফায়ার সার্ভিসের ১২ জনসহ মোট ৪৬ জন ছিলেন। সেখানে রানা প্লাজার মতো শত শত ভবন ধসে পড়েছে।

তুরস্কে ৪০টির মতো দেশ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, একমাত্র বাংলাদেশ দলকে সে দেশের সরকার নির্ধারিত দিনের চেয়েও ৫ দিন বেশি রাখার জন্য অনুরোধ করেছে। আমাদের এ অভিজ্ঞতার ফলে ভবিষ্যতে যে কোনো দেশে সক্ষমতা নিয়ে পাশে দাঁড়াতে পারবো। উদ্ধার অভিযান চালাতে পারবো। এ অভিজ্ঞতা বাংলাদেশসহ বিভিন্ন স্থানে ব্যবহার করতে পারবো।

এর আগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দলের সঙ্গে বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০-এ করে দেশে ফেরেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

তেজগাঁ বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় কুর্মিটোলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন।