NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ভূমিকা রাখতে হবে : খাদ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৪০ এএম

>
অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ভূমিকা রাখতে হবে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধের সময়েও দেশে সাম্প্রদায়িক শক্তি ছিল, এখনো আছে। তাদের প্রতিহত করে অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক দেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে মহানগর পূজা উদযাপন কমিটি আয়োজিত ‘মহানগর পরিবার দিবস ২০২৩’ উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আমাদের শেকড়ের সন্ধান করতে হবে। সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। সংস্কৃতির বিকাশ ধর্মান্ধতা থেকে মুক্তি দেবে।

পরিবার দিবস সবাইকে কাছে আসার সুযোগ করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক বন্ধনকে শক্তিশালী করতে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি মনিন্দ্র কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. হাজী সেলিম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, রমেন মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে অনিল চন্দ্রনাথ এফসিএ ও কানুতোষ মজুমদারকে ‘মহানগর পরিবার দিবস ২০২৩’ সন্মাননা প্রদান করা হয়।