NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬ | ১৯ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন ট্রাম্প ওয়ানডে বিশ্বকাপ দেখতে এখনই ১২ কোটির বেশি আবেদন ৮৩২ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার
Logo
logo

আন্তর্জাতিক সমরাস্ত্র প্রদর্শনীতে ইউএই গেলেন নৌপ্রধান


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩৮ পিএম

>
আন্তর্জাতিক সমরাস্ত্র প্রদর্শনীতে ইউএই গেলেন নৌপ্রধান

ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশনে (আইডিইক্স-২০২৩) অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে গেছেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়,সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন (আইডিইক্স-২০২৩) এবং নেভি ডিফেন্স এক্সিবিশনে (এনএভিডিইক্স) অংশ নিতে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেন। নৌপ্রধানের ঢাকা ত্যাগকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং কমান্ডার ঢাকা নৌ অঞ্চল তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

আইএসপিআর আরও জানায়, সংযুক্ত আরব আমিরাত সফরকালে নৌবাহিনী প্রধান আইডিইক্স-২০২৩ এবং এনএভিডিইক্স উপলক্ষে আয়োজিত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক এ সমুদ্র মহড়া এবং প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদরা এবং সামরিক ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।

সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল পাইলট সাঈদ বিন হামদান আল-নাহিয়ানসহ বিভিন্ন দেশের উচ্চ পদস্থ নৌ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। নৌপ্রধানের এ সফর সংযুক্ত আরব আমিরাতসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোড়দার করবে বলে আশা করা যায়।