NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

রাষ্ট্রপতির সঙ্গে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ১২:২৩ পিএম

>
রাষ্ট্রপতির সঙ্গে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রদূত সাক্ষাৎকালে তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশ দেন।

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কল্যাণে কাজ করারও কথা বলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ূয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদিন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।