NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬ | ১৯ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন ট্রাম্প ওয়ানডে বিশ্বকাপ দেখতে এখনই ১২ কোটির বেশি আবেদন ৮৩২ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার
Logo
logo

দিনে পদযাত্রা, রাতে পদলেহন করে বিএনপি : তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১১ এএম

দিনে পদযাত্রা, রাতে পদলেহন করে বিএনপি : তথ্যমন্ত্রী

ঢাকা: বিএনপি দিনে পদযাত্রা আর রাতে কূটনীতিকদের পদলেহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি আন্দোলনে সফল হবে না। এভাবে সরকারকে বিদায় জানাতে পারবে না।

আজ সোমবার দুপুরে প্রথম ক্যাডবেরিক রোগী হিসেবে সারাহ ইসলামের অঙ্গ অন্য চারজনের দেহে প্রতিস্থাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারাহ ইসলামের উদারতার প্রশংসা করে হাছান মাহমুদ বলেন, সারাহ ইসলামের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের দেশের ডা. অনেক দেশের তুলনায় মেধাবী। অনেক উন্নত দেশে হাউজ ডা. এর সেবা পেয়ে বিশেষজ্ঞের কাছে যেতে অনেক সময় লাগে। আমাদের এখানে যেকোনো রোগী অসুস্থ হলেই হাসপাতালে যেতে পারে।

এসময় তথ্যমন্ত্রীকে দেহদানের আহ্বান জানান বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। জবাবে মন্ত্রী বলেন, আমি ডায়বেটিসের রোগী। এ বিষয়ে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত জানাব। ডায়বেটিসের রোগী, শরীরের কোনো অংশ ভালো আছে কি না তা দেখতে হবে।

এর আগে, রবিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামলী ক্লাব মাঠের সামনে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সবাবেশ হয়। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন শনিবার (১৮ ফেব্রুয়ারি) দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।