NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

ভুল চিকিৎসায় করুণ অবস্থা অভিনেত্রীর


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১০ এএম

>
ভুল চিকিৎসায় করুণ অবস্থা অভিনেত্রীর

ভুল চিকিৎসা কারণে করুণ অবস্থায় পড়েছেন ভারতের কন্নড় অভিনেত্রী স্বাতী সতীশ। তিনি দাঁতের চিকিৎসা করাতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। দাঁতের রুট ক্যানেল পদ্ধতি ভুল হওয়ার কারণে তাঁর মুখাবেশের বিকৃতি ঘটেছে। তার মুখ এতটাই ফুলে গেছে যে এখন তিনি নিজেকেই চিনতে পারছেন না।

ভারতের বেঙ্গালুরুতে বসবাস করেন স্বাতী। বেশ যন্ত্রণার মধ্য দিয়ে এখন দিন যাচ্ছে তার। তার মুখের একদিক মারাত্মকভাবে ফুলে গেছে। এই ফোলা মুখের কারণে, তিনি প্রায় অচেনা হয়ে গিয়েছেন। বাড়ির বাইরে যাওয়াও তার জন্য কঠিন হয়ে পড়েছে।

অভিনেত্রী স্বাতী সতীশ জানান, ওই ডেন্টিস্ট তাকে আশ্বস্ত করেছিলেন যে, তার মুখের ফুলে যাওয়া অংশ দু-তিন দিনের মধ্যে কমে যাবে। কিন্তু তার রুট ক্যানেল চিকিৎসার তিন সপ্তাহ পরেও প্রচণ্ড ব্যথায় ভুগছেন। পাশাপাশি মুখের ফোলা অংশ না কমে বরং একেবারে বিভৎস আকার নিয়েছে।

এ ঘটনায় স্বাতী ডেন্টিস্ট এবং হাসপাতালকে ডেন্টাল পদ্ধতি ভুল করা এবং অ্যানেস্থেশিয়ার জায়গায় স্যালিসিলিক অ্যাসিড দেওয়ার কারণে অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, স্বাতী ওরিক্স ডেন্টাল মাল্টিস্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন। অ্যানেস্থেশিয়ার পরিবর্তে ডাক্তাররা তাকে স্যালিসিলিক অ্যাসিড দিয়েছিলেন বলে তার অভিযোগ। চিকিৎসকরা চিকিৎসার বিষয়ে ভুল তথ্য দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

উল্লেখ্য, কিছুদিন আগেই এক দক্ষিণী অভিনেত্রী ভুল চিকিৎসায় মারা যান। পেটে অতিরিক্ত চর্বি অপসারণ করতে গিয়ে, ভুল অস্ত্রোপচারে প্রাণ সংশয় ঘটে। এবার সেই তালিকায় যুক্ত হলেন কন্নড় অভিনেত্রী স্বাতী সতীশের নাম। স্বাতী বলছেন, এমন অস্বাভাবিক ঘটনা তিনি কখনো কল্পনাও করতে পারেননি।