NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ‘শুভেচ্ছা’ জানালেন এরদোয়ান


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:২১ পিএম

>
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ‘শুভেচ্ছা’ জানালেন এরদোয়ান

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ‘বেস্ট উইশেস’ লিখে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।  

স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে তুরস্কে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এক বিবৃতি অনুযায়ী, পর পর দু’টি ভূমিকম্প হয়েছে তুরস্কে। প্রথমটি হয়েছে ভোর ৪ টা ১৭ মিনিটে এবং সেটির মাত্রা ছিল ৭ দশমিক ৮; দ্বিতীয়টি ঘটে তার ১৫ মিনিট পর। সেটি মাত্রা ছিল ৬ দশমিক ৭।

সিরিয়া, লেবানন এবং সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে।   

বাংলাদেশ সময় সকাল ১০টায় এ প্রতিবেদন লেখার সময় সংবাদ সংস্থা এপির তথ্য অনুযায়ী ভূমিকম্পে নিহতের সংখ্যা অন্তত ১০০।     

ভূমিকম্পের পর টুইটারে এরদোয়ান লেখেন- কাহরামানমারাসে যে ভূমিকম্প হয়েছে, যেটি দেশের অনেক জায়গায় অনুভূত হয়েছে এতে ক্ষতিগ্রস্ত আমার সমস্ত নাগরিককে শুভেচ্ছা জানাই। এএফএডির সমন্বয়ে সংশ্লিষ্ট সব ইউনিট প্রস্তুত রয়েছে।