NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০৪:৪৫ পিএম

>
কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় আলমগীর কাজী (৩০) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। 

স্থানীয় সময় মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় দেশটির সৌদি আরব ও ইরাক সীমান্তবর্তী আবদালী এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহত আলমগীর মাদারিপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদার কান্দি গ্রামের হাসেম কাজীর ছেলে।

জানা গেছে, কুয়েতের জাহারা একটি কোম্পানির মাইক্রোবাস চালাতেন আলমগীর কাজী। মঙ্গলবার সৌদি আরব ও ইরাক সীমান্তবর্তী এলাকা আবদালী এলাকায় তার মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের সহকর্মী বেলাল হোসেন জানান, পরিবারের হাল ধরতে ২০০৫ সালে কুয়েতে আসেন আলমগীর কাজী। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। ২০১৯ সালে দেশে  ছুটিতে গিয়ে বিয়ে করেন এবং তার তিন বছরের একটা ছেলে সন্তান রয়েছে।

তিনি জানান, চলতি বছরের মে মাসে ছেলেকে দেখতে ছুটিতে যাওয়ার কথা ছিল। কাগজপত্র ও আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে পরিবারের কাছে পাঠানো হবে। বর্তমানে মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালের মর্গে  রাখা হয়েছে।