NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

যুক্তরাষ্ট্রে মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা এফবিসিসিআই’র গুডউইল আ্যম্বাসেডর


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৫:০৯ এএম

যুক্তরাষ্ট্রে মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা এফবিসিসিআই’র গুডউইল আ্যম্বাসেডর

নিউইয়র্ক: নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহাকে যুক্তরাষ্ট্রে গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন “দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। তাদের ৫০ বছরপূর্তি উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিতব্য বিজনেস সামিটকে সাফল্যমণ্ডিত করার জন্য এমন আরো ১৫টি দেশে গুডউইল অ্যাম্বাসেডর নিয়োগ দেয়া হয়েছে।

 



এফবিসিসিআই জানায়, বিশ্বজিত সাহা আমেরিকা প্রবাসী নিউইয়র্কে বসবাসরত একজন সমাজসেবী। তিনি আন্তর্জাতিক বলয়ে ২১ উদযাপন, বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতি, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে দীর্ঘ ৩২ বছর অবদান রেখে চলেছেন। তিনি ১৯৯২ সাল থেকে জাতিসংঘ সদর দফতরের সামনে একুশ উদযাপন ও উত্তর আমেরিকায় বাংলা বইমেলার প্রচলন করেন। সার্বিক অবদানের জন্য তাকে আমেরিকার গুডউইল অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।