NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

ঢাকায় আসছে ‘এলভিস’, গান গেয়ে পুরস্কার জেতার সুযোগ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১১ এএম

>
ঢাকায় আসছে ‘এলভিস’, গান গেয়ে পুরস্কার জেতার সুযোগ

ঢাকায় আসছে রক এন রোলের রাজা খ্যাত কিংবদন্তি ব্রিটিশ সংগীতশিল্পী এলভিস প্রিসলির জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘এলভিস’। ওয়ার্নার ব্রাদার্সের পরিবেশনায় আগামী ২৪ জুন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পাবে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এটি।  

এ উপলক্ষে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স। নিজের কন্ঠে এলভিস প্রিসলির যে কোন একটি গান (সর্বোচ্চ দৈর্ঘ্য ১ মিনিট) কাভার করে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম-এ #StarCineplex Ges #ElvisBD হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করতে হবে। সেখান থেকে পোস্টের এনগেজমেন্ট এবং বিচারকদের রায়ের ভিত্তিতে বিজয়ী পাবেন একটি ইয়ামাহা প্যানিফিয়াস গিটার। এ ছাড়া সেরা পাঁচজন পাবেন আকর্ষণীয় পুরস্কার। ৩০ জুন পর্যন্ত এই অফার থাকবে বলে জানায় স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ।

বাজ লারম্যান পরিচালিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন অস্টিন বাটলার। আমেরিকান এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি গানও করেন। গান জানাটা বাটলারকে এই চরিত্রে এগিয়ে দিয়েছে।

এলভিসের সংগীত জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিটি হলেন তার ম্যানেজার টম পার্কার। ছবিতে এই টম পর্কারের কথা ধরেই এগিয়ে যাবে সিনেমা। এই চরিত্রে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস। এলভিসের স্ত্রী প্রিসিলা প্রিসলি হিসেবে কাজ করেছেন অস্ট্রেলিয়ান তারকা অলিভিয়া ডিজঞ্জ।

অন্যদিকে, ২০১৩ সালে ‘দ্য গ্রেট গ্যাটসবি’র মুক্তির ৯ বছর পর ‘এলভিস’ ছবির মাধ্যমে পরিচালনায় ফিরলেন বাজ লারম্যান। ৫৯ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান নির্মাতার আগের ছবিটি এবং ‘মৌলিন রোগ’ (২০০১) কান উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয়।