NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের ‘একটি ছবি তুলতে পারি?’ মোদিকে ঘিরে ব্রিকস প্রতিনিধিদের ভিড় এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা বাংলাদেশকে নিয়ে আয়োজিতব্য প্রথম ফিফা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি
Logo
logo

দেশে আরও ১৬ জনের করোনা শনাক্ত


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ১১:২২ পিএম

দেশে আরও ১৬ জনের করোনা শনাক্ত

ঢাকা: দেশে ২৪ ঘণ্টায় ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৫৩২ জনে দাঁড়িয়েছে। এই সময়ে করোনায় কেউ মারা যাননি। তাই মোট মৃত্যু ২৯ হাজার ৪৪২ জন অপরিবর্তিত রয়েছে। 

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৩ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯২ হাজার ৪৪৭ জন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৪৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৫৩৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৫ শতাংশ।