NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

শাহরুখের মায়ের ভূমিকায় আমির খানের বোন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১২:২৫ পিএম

>
শাহরুখের মায়ের ভূমিকায় আমির খানের বোন

ভারত মজেছে ‘পাঠান’-এ। চর্চার কেন্দ্রে রয়েছেন শাহরুখ, দীপিকারা। ৪ বছর পর বড় পর্দায় ফিরেই নিজের জাদু দেখালেন বলিউড বাদশা। একের পর এক সব রেকর্ড নিজের করে নিচ্ছেন। চারদিকে ‘পাঠান’ ঘিরেই যত আলোচনা। তবে সম্প্রতি আলোচনায় এসেছেন আরও একজন। যার স্বল্প উপস্থিতি এই ছবির আকর্ষণ বাড়িয়ে দিয়েছিল।

তিনি বলিউড অভিনেতা আমির খানের বড় বোন নিখাত খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’-এ শাহরুখের মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। শাহরুখ এবং আমির দুজনকে একসঙ্গে কখনও সিনেপর্দায় দেখা যায়নি। যদিও এ নিয়ে ভক্তদের আক্ষেপের শেষ নেই তবুও কিছুটা হলেও ঘুচল তার বোনের হাত ধরে। ‘পাঠান’-এ ক্যামিও করতে দেখা গেছে বলিউডের আরেক খান সালমানকে। বলাই যায়, অবশেষে একই ছবিতে তিন খানের মিলন ঘটল!

‘পাঠান’ ছবিতে অনাথ শাহরুখকে নতুন জীবন দিয়েছেন তিনি। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নিখাতের। ৬০ বছর বয়সী বলিউডের এ প্রযোজক এবং অভিনেতা এর আগে ‘মিশন মঙ্গল’, ‘সান্ড কী আঁখ’ এবং ‘তানহাজি’ ছবিতে অভিনয় করেছেন। প্রযোজনা করেছেন ‘লাগান’, ‘তুম মেরে হো, ‘দুলহা বিকতা হ্যায়’-এর মতো ছবিগুলো।

গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’। প্রথম দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি রুপি আয় করেছে ছবিটি। সপ্তাহ শেষে শুধু ভারতেই ২০০ কোটি ছুঁয়ে যেতে পারে বক্স অফিসের অঙ্ক। যা নিয়ে আশা দেখছেন বলিউডের চলচ্চিত্র বিশ্লেষকরা। এই ছবিতে শাহরুখ, দীপিকা ছাড়াও আরও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ।