NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০১ এএম

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

 


ওয়াশিংটন ডিসি: মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের কার্যকরি কমিটির এক সভা ২৪ মে শনিবার ভার্জিনিয়ার ষ্প্রীংফিল্ডের নিরালা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো জোরদারের উপর গুরুত্বারোপ করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান।

সভায় মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের অনুমোদন সাপেক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের পরপরই করা হবে বলে মতামত ব্যক্ত করা হয়।
 
সভায় উপস্থিত ছিলেন সভাপতি সাদেক খান, সিনিয়র সহ সভাপতি শিব্বীর আহমেদ, সহ সভাপতি জুয়েল বড়ুয়া, সহ সভাপতি জীবক বড়ুয়া,  সহ সভাপতি নুরুল আমিন নুরু, সহ সভাপতি আকতার হোসাইন, সহ সভাপতি মজিবুর রহমান, সহ সভাপতি আনোয়ার হোসাইন, সহ সভাপতি নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক হারুন রশীদ, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক নারায়ন দেবনাথ। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী, আমান উল্ল্যাহ আমান, আলতাফ হোসেন প্রমুখ।