NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

নির্বাচনের আগে আর নতুন রাস্তা নয়, হবে সংস্কারকাজ হবে : সেতুমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:২৯ এএম

নির্বাচনের আগে আর নতুন রাস্তা নয়, হবে সংস্কারকাজ হবে : সেতুমন্ত্রী

ঢাকা: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের কোথাও আর নতুন করে রাস্তা নির্মাণ করা হবে না।

আজ বুধবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের ষষ্ঠ অধিবেশন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি ডিসিদের জানিয়ে দিয়েছি, আগামী নির্বাচনের আগে আর কোনো নতুন রাস্তা নির্মাণ করা হবে না। যে রাস্তাগুলো বিদ্যমান, সেগুলো মেরামত করতে চাই। ব্যবহারযোগ্য করে তুলতে চাই। যেসব রাস্তা আছে, সেসব মেরামত করা আমাদের প্রথম ও প্রধান কাজ।’

‘প্রায়ই দেখি, অটোরিকশা দুর্ঘটনা হলেও ১০-১২ জন মারা যান’ উল্লেখ করে তিনি বলেন, ‘এত মানুষ হয়তো বড় কোনো দুর্ঘটনায় মারা যান না। বর্তমানে দুর্ঘটনার হার কমলেও, এতে মৃত্যুর হার বেড়েছে। এর জন্য মোটরসাইকেল, অটোরিকশা, নসিমন, করিমন, ভটভটিকে নিয়ন্ত্রণে আনতে বলা হয়েছে।’

তিনি বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। অনেক রাস্তা হয়েছে, অনেক সেতু হয়েছে। শৃঙ্খলা না এলে এসব সাফল্য ম্লান হয়ে যায়। এ জন্য আমি শৃঙ্খলার ওপর গুরুত্ব দিয়েছি। এটি নিশ্চিত করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

‘হাইওয়েতে ছোট যানবাহন চলাচল নিয়ন্ত্রণে এনে নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে’ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকায় আমরা মোটরসাইকেল ৯৫ শতাংশ নিয়ন্ত্রণে এনেছি। এখানে চালক ও আরোহী হেলমেট পরছেন। তবে মফস্বলে মোটরসাইকেলে তিনজন চলাফেরা করলেও সেখানে কারো মাথায় হেলমেট থাকছে না। এসব বিষয় দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।’

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ‘রেলকে আমরা দেশের সব জেলার সঙ্গে সংযুক্ত করতে চাই। আমাদের দেশে দুই ধরনের রেলব্যবস্থা রয়েছে। একটি ব্রড গেজ, আরেকটি হলো মিটার গেজ। আমরা সব ব্রড গেজে রূপান্তর করতে চাই।’

তিনি আরো বলেন, ‘ভারতের সঙ্গে ইন্টার সেকশন পয়েন্ট ১৯৬৫ সালে বন্ধ হয়ে গিয়েছিল। সেগুলো আবারও সচল করতে চাই। দুই দেশের চাহিদা অনুযায়ী নতুন কোনো রেলসংযোগ স্থাপন করা হবে।’