NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

নিউইয়র্কে ডা. ফেরদৌস খন্দকারের পিতার ইন্তেকালঃ জামাইকা মসজিদে জানাজা, বাংলাদেশে দাফন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:১৫ এএম

নিউইয়র্কে ডা. ফেরদৌস খন্দকারের পিতার ইন্তেকালঃ জামাইকা মসজিদে জানাজা, বাংলাদেশে দাফন

নিউইয়র্ক: নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান ডা. ফেরদৌস খন্দকারের পিতা মরহুম আবুল কাশেম ফয়েজ খন্দকার (৮৫) গত ২০ জানুয়ারি শুক্রবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …রাজেউন)। মরহুম আবুল কাশেম ফয়েজ খন্দকারের নামাজে জানাজা ২১ জানুয়ারি শনিবার জামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

 

 

জানাজা পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আবু জাফর বেগ। এর আগে ডা. ফেরদৌস খন্দকার বলেন, বাবার হাত ধরে ১৯৯১ সালে আমরা আমেরিকায় এসেছিলাম। এই মসজিদেই আমার বাবার সাথে নামাজ পড়তে আসতাম। বাবার কাছে কারও কোন পাওনা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। বাবার হয়ে তা আমি পরিশোধ করবো। দীর্ঘদিন মরণব্যধি ক্যানসারে ভোগার পর পিতা ফয়েজ খন্দকার শুক্রবার ২০ জানুয়ারি বিকেলে আল্লাহ’র ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। আল্লাহ নিশ্চয়ই তাকে বেহেস্তে নসীব করবেন।


আবুল কাশেম ফয়েজ খন্দকারের মরদেহ এমিরেটেসের ফ্লাইটে শনিবারই বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশের দেবিদ্বার উপজেলার বাকশার গ্রামে মায়ের কবরের পাশে সোমবার তাকে সমাহিত করা হয়। মরহমের বডি’র সাথে ডা ফেরদৌস খন্দকার বাংলাদেশে গেছেন।
ডা. ফেরদৌস খন্দকারের পিতা ফয়েজ আহমেদ খন্দকার নিউইয়র্কে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানীতে কাজ করতেন।
উল্লেখ্য, ফয়েজ আহমেদ সাংবাদিক কাজি মন্টুর ছেলে সাইয়িদ কাজির শ্বশুর।