NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

স্পিকারের সঙ্গে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ১১:৫৭ পিএম

স্পিকারের সঙ্গে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

আজ সোমবার স্পিকারের সংসদ সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎকালে তারা সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, 'স্বাধীনতার পর থেকেই জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী। আন্তর্জাতিক ফোরামে জাইকা বাংলাদেশকে সবসময় সহযোগিতা দিয়ে আসছে। দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদারকরণে সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর ও মতবিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন জরুরি। এর মাধ্যমে দুদেশের সংসদ সদস্যগণ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও জাপানের সাধারণ ইস্যুতে কাজ করতে পারবে।'

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, 'পদ্মা সেতু চালুর মাধ্যমে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা অনন্য মাত্রায়, যা সমগ্র দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হলে পানিপথে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে।'

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে জাপানের বিনিয়োগ বৃদ্ধির জন্য রাষ্ট্রদূতকে কাজ করার অনুরোধ জানান তিনি।

বাংলাদেশের নয়নাভিরাম সৌন্দর্যের প্রশংসা করে নবনিযুক্ত রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, 'বাংলাদেশ জাপানের অনেক পুরনো বন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্থিতিশীল আর্থ-সামাজিক পরিস্থিতি ও চলমান উন্নয়ন প্রশংসনীয়। বাংলাদেশের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ।'

পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে নবনিযুক্ত রাষ্ট্রদূত। তিনি স্পিকারকে জাপান সফরের আমন্ত্রণ জানান।