NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

সুফিয়ান আহমদ চৌধুরীর স্বদেশ যাত্রা বৃহস্পতিবার


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৫, ১২:৩১ এএম

সুফিয়ান আহমদ চৌধুরীর স্বদেশ যাত্রা বৃহস্পতিবার

সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম,নিউইয়র্ক ও জালালাবাদ ল-সোসাইটি ইউএসএ-এর সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট আগামী বৃহস্পতিবার স্বদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন। এবার  বই মেলায় তাঁর ছড়ার বই ধাপুস ধুপুস ও কবিতার বই আলোর পতাকা হাতে বের হবে দর্পণ প্রকাশ থেকে।

 

 

তাঁর সম্পাদিত সাহিত্য সাময়িকী জীবন মিছিল; বই মেলা সংখ্যাও বের হবে।ইতিমধ‍্যে সুফিয়ান আহমদ চৌধুরীরপ্রায় চৌদ্দটি বই বের হয়েছে।তিনি ইশকুল জীবন থেকে লেখালেখি ও সংগঠনের সাথে জড়িত।তিনি ছড়া পরিষদ,সিলেট,সিলেট সাহিত‍্য পরিষদ ও স্বদেশ ফোরাম,নিউইর্ক-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

সাহিত‍্য সাময়িকী জীবন মিছিল -এর সম্পাদক।অন লাইন প্রকাশ না শিশু কিশোর সাময়িকী ইলিক ঝিলিক ও ছড়া বিষয়ক
কাগজ টাপুর টুপুর ও স্বদেশ ফোরাম -এর মুখপত্র স্বদেশ কন্ঠ- এর সম্পাদক।তিনি সিলেট জেলা আইজীবি সমিতির সাবেক লাইব্রেরী সম্পাদক ও কার্য‍করী সদস‍্য ছিলেন দুইবার। এম সি কলেজে পড়াকালীন সময়ে কলেজ সাময়িকী পূর্বাশা -এর সম্পাদনা করে প্রচুর খ‍্যাতি অর্জন করেন।

অত‍্যন্ত আড্ডাপ্রিয়,সাহিত‍্যপ্রেমী সুফিয়ান আহমদ চৌধুরী একজন সাদা মনের মানুষ।দেশ-প্রবাসের সকলের প্রিয়।সিলেট শহরের ধোপাদিঘীর পূর্ব পাড়ে বাসা ও গ্রামের বাড়ি বিশ্বনাথ উপজেলার চাঁন্দভরাঙ্গে।