NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

রোববার এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে ৬ ঘণ্টা, ট্রেন চলবে ৯ ঘণ্টা


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:২৬ এএম

>
রোববার এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে ৬ ঘণ্টা, ট্রেন চলবে ৯ ঘণ্টা

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ আগামী ২২ জানুয়ারি (রোববার) ৯ ঘণ্টা চালানো হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একইসঙ্গে এও জানিয়েছে, এই দীর্ঘ সময় যাত্রীদের চলাচলের সুবিধার্থে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কোম্পানির যুগ্ম সচিব মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে।

অফিস আদেশে বলা হয়, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত ২২ জানুয়ারি পর্যন্ত টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত উপলক্ষে যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে আগামী রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত এবং বিপরীতক্রমে বিরতিহীনভাবে মেট্রোরেল চলাচল করবে।

আরও বলা হয়, এই উপলক্ষে যাত্রী সাধারণের চলাচল ব্যবস্থাপনার সুবিধার্থে শুধুমাত্র ২২ জানুয়ারি বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দু'টিতে (উত্তরা উত্তর ও আগারগাঁও) এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।