NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

প্রস্রাবকাণ্ডে এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ জরিমানা, পাইলটও বরখাস্ত


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:০১ পিএম

>
প্রস্রাবকাণ্ডে এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ জরিমানা, পাইলটও বরখাস্ত

মাঝ আকাশে প্লেনে বৃদ্ধার গায়ে প্রস্রাব করেছিলেন শঙ্কর মিশ্র নামে এক যুবক। সম্পূর্ণ ঘটনা জানার পরও অভিযুক্তর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি এয়ার ইন্ডিয়া। তাই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টার ‘অপরাধে’ উড়োজাহাজ সংস্থাটিকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে ডিরেক্টরেট জেরানেল অব সিভিল অ্যাভিয়েশন।

নিয়ম ভঙ্গের অভিযোগে শুধু উড়োজাহাজ সংস্থাকে জরিমানাই নয়, ওই বিমানটির প্রধান পাইলটের লাইসেন্সও সাসপেন্ড করা হয়েছে। এয়ার ক্রাফ্টের ১৪১ নম্বর আইন লঙ্ঘনের জন্য তিন মাসের জন্য সাসপেন্ড হন তিনি।

পাশাপাশি বিমানে পরিষেবার জন্য যে কর্মীরা ছিলেন তাদের ডিরেক্টরকেও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিজের কাজ সঠিকভাবে করতে না পারার অভিযোগে তাকে জরিমানা করা হয়েছে।

গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি ফেরার সময় ৭০ বছরের এক বৃদ্ধার গায়ে মূত্রত্যাগ করে অভিযুক্ত শংকর মিশ্র। অভিযোগ, বিমানের বিজনেস ক্লাসে হঠাৎ তার গায়ে প্রস্রাব করেন ওই ব্যক্তি। অধিকাংশ যাত্রী ঘুমন্ত থাকার কারণে ঘটনাটি সবার নজর এড়িয়ে যায়। বিমানের কর্মীদের এই ঘটনা জানালে তারা ওই বৃদ্ধাকে পরিষ্কার জামাকাপড় পরে ঘুমিয়ে পড়তে নির্দেশ দেন। এই বিষয়টি নিয়ে তিনি যেন মুখ না খোলেন, সেই কথাও বলা হয় বৃদ্ধাকে। পরে বৃদ্ধা এর বিরুদ্ধে অভিযোগ জানালে গত ৬ জানুয়ারি গ্রেপ্তার করা হয় শংকরকে। আপাতত বিচারবিভাগীয় হেফাজতে আছেন তিনি।