NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

নতুন নিষেধাজ্ঞা না দেওয়ার যে কারণ জানাল যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩৯ এএম

নতুন নিষেধাজ্ঞা না দেওয়ার যে কারণ জানাল যুক্তরাষ্ট্র

ঢাকা: র‌্যাবের নিষেধাজ্ঞার বার্ষিকীকে ঘিরে গত ডিসেম্বরে নতুন করে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র। এর কারণ হিসেবে দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, মানবাধিকারের ক্ষেত্রে র‌্যাবের দৃশ্যমান অগ্রগতি হয়েছে।

রবিবার বিকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ঢাকায় চ্যানেল টুয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘অগ্রগতি না থাকলে র‌্যাবের ওপর আরো নিষেধাজ্ঞা আসতো।‘ তিনি বলেন, ‘আমি আজ আমাদের অংশীদারদের (বাংলাদেশের প্রতিনিধিদের) বলেছি, অন্যান্য নিষেধাজ্ঞার মতো র‌্যাবের নিষেধাজ্ঞার বার্ষিকীতেও আমরা র‌্যাবের আরো সদস্যের ওপর নিষেধাজ্ঞা দিতাম। কিন্তু আমরা তা করিনি। কারণ আমরা স্বীকার করি, সংস্কারের ক্ষেত্রে সরকার ও র‌্যাব নিজেও অগ্রগতি করেছে।’ 

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র ২০২১ সালের ১০ ডিসেম্বর র‌্যাব ও এর সঙ্গে সম্পৃক্ত কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে রবিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতের পর ডোনাল্ড লু সাংবাদিকদের বলেন, মানবাধিকারের ক্ষেত্রে র‌্যাবের উন্নতি হয়েছে। র‌্যাবের বিষয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা ডোনাল্ড লু সাংবাদিকদের বলেন, ‘র‌্যাবের বিষয়ে বেশ ভালো আলোচনা হয়েছে। আপনারা যদি এ সপ্তাহে প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি দেখেন, সেখানে বিষয়টি স্বীকার করা হয়েছে। আর আমরাও স্বীকার করি, বিচারবহির্ভূত হত্যা কমানোর ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে।’ 

র‌্যাবের বিরূদ্ধে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ কমে আসা প্রসঙ্গে ডোনাল্ড লু বলেন, ‘এটি অসাধারণ কাজ। এ থেকে প্রতিফলিত হয়েছে, মানবাধিকারকে সম্মান দেখিয়েই র‌্যাব তার গুরুত্বপূর্ণ কাজ সন্ত্রাস মোকাবেলা ও আইন প্রয়োগ করতে সক্ষম।’ 

এদিকে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে রবিবার দুপুরে ডোনাল্ড লুর সঙ্গে আলোচনার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত থাকলে র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড লু। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার জটিল প্রক্রিয়া। তবে ভবিষ্যতে এ নিষেধাজ্ঞা দূর হবে। যুক্তরাষ্ট্র মনে করে, র‌্যাব ইস্যুতে বাংলাদেশ সঠিক প্রক্রিয়ায় এগোচ্ছে। এতেই মীমাংসা হবে। 

উল্লেখ্য, ডোনাল্ড লু দু’দিনের সফর শেষে রবিবার রাতে ঢাকা ছাড়েন।