NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

নেপালের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৩৫ এএম

>
নেপালের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

নেপালের পোখারায় বিমান দুর্ঘটনায় নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নেপালের প্রধানমন্ত্রী শ্রী পুষ্প কমল দাহালকে উদ্দেশ্য করে চিঠিতে তিনি লিখেছেন, নেপালের পোখরায় আজকের যাত্রীবাহী বিমান দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে আমি গভীরভাবে দুঃখ ও শোক প্রকাশ করছি। দুর্ঘটনার কারণে বিমানে ৭২ জন আরোহী ছিল, যাদের বেশিরভাগই নেপালি এবং বিদেশি নাগরিক ছিলেন বলে জেনেছি।

তিনি বলেন, দুর্ঘটনায় যারা তাদের প্রিয় পরিবারের সদস্য, বন্ধুদের হারিয়েছেন আমি তাদের বিদেহী আত্মার চিরন্তন মুক্তির জন্য প্রার্থনা করি। নেপালের শোকাহত জনগণকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করারও প্রার্থনা করছি।

রোববার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে যাওয়ার সময় ৭২ জন আরোহী নিয়ে প্লেন বিধ্বস্ত হয়। আরোহীদের মধ্যে ৬৮ যাত্রী এবং চার জন ক্রু ছিলেন।