NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

আইন ব্যর্থ হলে গণতন্ত্র ব্যর্থ হয়


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৫:০৫ পিএম

>
আইন ব্যর্থ হলে গণতন্ত্র ব্যর্থ হয়

বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, আইন ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। আইনের ব্যর্থতা ঘটলে গণতন্ত্র ব্যর্থ হয়। যা জার্মানিতে এবং ১৯৫৯ সালে পাকিস্তানে দেখা গেছে। এরপরই ৬ দফা ও গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাবেক প্রধান বিচারপতি বলেন, আজকাল অনেক মিডিয়া ট্রায়ালও হচ্ছে। অনেককে আটকের পর কোর্টে নিয়ে গেলেই বলা হচ্ছে অপরাধী। 

খায়রুল হক বলেন, আজ থেকে প্রায় ২৭০০-৩০০০ বছর আগেও রাজারা নির্বাচিত হতেন। দুই হাজার বছর আগেও অনির্বাচিতদের কেউ পছন্দ করত না।

এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ফাউন্ডেশন ডে অ্যান্ড লেকচার’-এর আয়োজন করা হয়। 

এতে সভাপতিত্ব করেন এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। 

এসময় এশিয়াটিক সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. হারুন অর রশিদ, ইতিহাসবিদ আব্দুল মোমিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক ড. আয়েশা বেগম, সাবেক বিচারপতি ফজলে কবির, আনোয়ারুল ইসলাম ও এশিয়াটিক সোসাইটির কাউন্সিল সদস্য ফেলোসহ অনেকেই উপস্থিত ছিলেন।