NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ৭, ২০২৬ | ২৩ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ আকাশে ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান মুখোমুখি, তদন্তে মার্কিন সংস্থা টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক এখন জস বাটলার বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ে দুই বাড়ির মালিক মিশিগান সিনেট প্রাইমারিতে প্রগতিশীল আবদুল এল-সায়েদের জয়, ডেমোক্র্যাট শিবিরে নতুন বার্তা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ : মার্কিন অর্থমন্ত্রী বিদেশি সংবাদমাধ্যমের জন্য নতুন বিধি-নিষেধ পাকিস্তানের যুক্তরাজ্যের চেভেনিং স্কলারশিপের আবেদন শুরু
Logo
logo

জুম মিটিংয়ে মৌসুমীর বিয়ে, কাবিন ৫০১ টাকা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১৩ এএম

>
জুম মিটিংয়ে মৌসুমীর বিয়ে, কাবিন ৫০১ টাকা

প্রযুক্তির এই যুগে বিষয়টা অস্বাভাবিক নয়। তবে শোবিজ জগতের ঘটনা হিসেবে অভিনব বলা যায়। জুম মিটিংয়ের মাধ্যমে বিয়ে করেছেন কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী। শুক্রবার (১৭ জুন) নিজের জন্মদিনে ব্যতিক্রম উপায়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি।

মৌসুমী যাকে বিয়ে করেছেন, তার নাম তসলিম মজুমদার। যুক্তরাষ্ট্র প্রবাসী এই ব্যক্তি চাকরি করেন সেখানকার জন এফ কেনেডি বিমানবন্দরে।

গায়িকা জানান, ঢাকা টু নিউইয়র্ক জুম মিটিংয়ের মাধ্যমে যুক্ত হন তারা। এরপর পরিবারের সদস্যদের উপস্থিতিতেই কবুল বলেন। এই বিয়ের আরও একটি বিশেষ দিক হলো, কাবিন ধার্য করা হয়েছে মাত্র ৫০১ টাকা!

জুম মিটিংয়ে চলছে বিয়ের আয়োজন
জুম মিটিংয়ে বিয়ের আয়োজন

নিজেদের ব্যতিক্রম ইচ্ছা থেকেই এমন আয়োজনে বিয়ে করেছেন বলে জানালেন আয়েশা মৌসুমী। তিনি গণমাধ্যমকে জানান, তসলিমের সঙ্গে তার পরিচয় দীর্ঘ ৭ বছরের। পরিকল্পনা ছিল অনলাইনে বিয়ে করবেন। আর বিয়ের জন্য বেছে নেন গায়িকার জন্মদিনকে। তাদের এই ইচ্ছায় সমর্থন দেয় দুই পরিবারও। ব্যাস, পরিকল্পনা মাফিক সেরে ফেলেন বিয়ে।

তাই বলে গায়িকার বিয়েতে কোনো আয়োজন হবে না? আয়েশা মৌসুমী জানালেন, মাস কয়েক পরই দেশে ফিরবেন তসলিম। তখন বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা করবেন।

উল্লেখ্য, আয়েশা মৌসুমী দীর্ঘদিন ধরেই গান করছেন। তিনি সারা বছরই কনসার্ট নিয়ে ব্যস্ত থাকেন। চলতি বছরের শুরুর দিকে ‘মেকআপ সুন্দরী’ নামের একটি গান দিয়ে তিনি আলোচিত হয়েছেন।