NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

মেট্রো রেল উদ্বোধনে বাংলাদেশকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৭ এএম

মেট্রো রেল উদ্বোধনে বাংলাদেশকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

ঢাকা: বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রো রেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়, ঢাকায় দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করার জন্য বাংলাদেশকে অভিনন্দন।

 

আমরা মরিয়ম আফিজাসহ ছয় নারী মেট্রো ট্রেন অপারেটরদের উদ্দেশে বিশেষ অভিনন্দন জানাতে চাই।

 

এর আগে উত্তরার দিয়াবাড়ি প্রান্তে বুধবার বেলা ১১টা ৪ মিনিটে মেট্রো রেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে সুধী সমাবেশে বক্তব্য শেষে কিছু আনুষ্ঠানিকতার পর সফরসঙ্গীদের নিয়ে মেট্রো ট্রেনে চড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।