NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

অ্যাস্টোরিযা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে খেলনা সামগ্রী বিতরণ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:২৮ এএম

অ্যাস্টোরিযা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে খেলনা সামগ্রী বিতরণ

বড়দিন এবং ইংরেজী নতুন বছরকে সামনে রেখে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শিশুদের মাঝে খেলনা সামগ্রী বিতরণ করা হয়েছে।

এস্টোরিয়া ৩৬ এভিনিউতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় দেড় শতাধিক শিশু-কিশোরদের মাঝে এই খেলনা সামগ্রী বিতরণ করা হয়। এই সময় কাউন্সিল ওমেন জুলি ওন, কাউন্সিল ওম্যান টিফিনি কোভান ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নিকোল প্যানেট্টিয়েরি, ওয়েল ফেয়ার সোসাইটির উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, সভাপতি সোহেল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট কয়েস আহমেদ, সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, সোসাল ওয়ার্কার সেক্রেটারী সাব্বির আহমেদ, সদস্য আবু সোলাইমান, আনোয়ার হোসেন, আব্দুল খালেক, ফারাহ সালাম, ব্লু-শিল্ড ব্লু ক্রসের মার্কেটিং ডিরেক্টর ইয়াসমিন শান্তিয়াগো, কাজী মরিয়ম, ডরি মোহাম্মদসহ অন্যরা। উল্লেখ্য, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছ।

সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান, সামাজিক ও মানবিক এই কর্মকান্ড ভবিষ্যতেও অব্যহত থাকবে। দ্যা টিনি ওউল, সিএইচপিই, এমপায়ার ব্লু ক্রস, ট্যাপ ট্যাপ সেন্ড এই আয়োজনের পার্শ্বে থাকায় সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।