NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

গাইবান্ধার মতো সমস্যা হলে রংপুরের ভোটও বন্ধ হবে


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩৩ পিএম

গাইবান্ধার মতো সমস্যা হলে রংপুরের ভোটও বন্ধ হবে

ঢাকা: গাইবান্ধা নির্বাচনের মতো রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সমস্যা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। সোমবার (২৬ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘রসিক নির্বাচনে আমরা ৮৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। তার জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

আমরা সিসি ক্যামেরার মাধ্যমে এই কেন্দ্রগুলো নিবিড় পর্যবেক্ষণ করব। গাইবান্ধার মতো কোনো সমস্যা দেখা গেলে সঙ্গে সঙ্গে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। আমরা গাইবান্ধা নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। রংপুরে সমস্যা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। ’

 

ইসি রাশেদা বলেন, ‘সবাই মিলে নির্বাচন করতে হবে। প্রার্থীদের আচরণ হবে বিধিমালা অনুযায়ী। আমাদের লোকবল খুব বেশি নেই, তবু আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য চেষ্টা করব। ’

ইভিএমে ২২৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নির্বাচন পর্যবেক্ষণে বসানো হয়েছে এক হাজার ৮০৭ সিসিটিভি ক্যামেরা।

এর মধ্যে ৮৬টি কেন্দ্র ঝুঁকিতে রয়েছে, যেগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নগরীতে ১১ প্লাটুন বিজিবি সাথে থাকছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ প্লাটুন র‍্যাব ও ৩৩ প্লাটুন পুলিশ থাকবে। মাঠে থাকবেন ৩৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৬ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

রংপুর সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার আবদুল বাতেন কালের কণ্ঠকে বলেন, ‘সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সব আয়োজন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা তৎপর। রংপুর সিটি করপোরেশনে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ’