NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

রওশন এরশাদের বাসায় জি এম কাদের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:০০ এএম

রওশন এরশাদের বাসায় জি এম কাদের

ঢাকা: দলের বিভিন্ন বিষয় নিয়ে টানাপড়েনের মধ্যে রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রবিবার দুপুরে রওশন এরশাদের গুলশানের বাসায় যান জি এম কাদের। তাঁরা সেখানে ঘণ্টাখানেক অবস্থান করেন। এ সময় তাঁর সঙ্গে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুও ছিলেন।

 

 

সাক্ষাতের বিষয়ে মহাসচিব চুন্নু গণমাধ্যমকে জানান, সামনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এ জন্য রওশন এরশাদকে দাওয়াত দিতে গিয়েছিলেন। রওশন এরশাদ দাওয়াত গ্রহণ করেছেন। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে থাকবেন বলে জানিয়েছেন। এ ছাড়া কিছু বিষয়ে আলোচনা হয়েছে।  

এ সময় রওশন এরশাদের ছেলে জাপার যুগ্ম মহাসচিব ও রংপুর-৩ আসনের এমপি রাহগীর আল মাহি সাদ এরশাদও উপস্থিত ছিলেন। আগামী ১ জানুয়ারি দলটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে।

অবশ্য দলের অন্য নেতারা এই সাক্ষাতের পেছনে রাজনৈতিক তাত্পর্য আছে বলে মনে করছেন। তাঁরা বলছেন, দলের নিয়ন্ত্রণ নিয়ে রওশন ও জি এম কাদেরের বিরোধ দীর্ঘদিনের। তাঁর মান ভাঙাতেই জাপা চেয়ারম্যানের এই উদ্যোগ।