NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

মেধাবী শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতায় সবাইকে এগিয়ে আসতে হবে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:০২ এএম

>
মেধাবী শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতায় সবাইকে এগিয়ে আসতে হবে

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতায় সবাইকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের শিক্ষানুরাগী, বিত্তবান মানুষ এবং বেসরকারি সংগঠনের নৈতিক দায়িত্ব রয়েছে। 

শুক্রবার রাতে রাজধানীর তেজগাঁও এসিআই সেন্টারে বেসরকারি সংস্থা হোপস-এর বৃত্তি ও পুরস্কার প্রদান এবং ২১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিল্পী ও শিক্ষার্থীরা কখনো গরীব ও দুস্থ হতে পারে না। তারা সৃজনশীলতার ধারক-বাহক এবং ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর। তবে বিভিন্ন কারণে শিল্পী ও শিক্ষার্থীদের কেউ কেউ আর্থিকভাবে পিছিয়ে থাকতে পারে। 

এসময় হোপস-এর নতুন ভবন নির্মাণের জন্য তিন লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

হোপস প্রেসিডেন্ট প্রফেসর ড. এম আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, ইমেরিটাস অধ্যাপক আবদুস সাত্তার মন্ডল, প্যারাগন গ্রুপের চেয়ারম্যান মশিউর রহমান, এফ এইচ আনসারী, আবদুর রাজ্জাক, জেড মাসুদ, ড. মো. হাসান আলী এবং হোপস সাধারণ সম্পাদক ও প্যারাগন গ্রুপের পরিচালক ইয়াসমিন রহমান।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সাধারণ সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করে হোপস। নতুন সভাপতি হয়েছেন সোনিয়া গ্রপের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত উদ্দিন মো. কায়সার খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. সোহেলা আক্তার।