NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

থাইল্যান্ডের ডুবে যাওয়া যুদ্ধজাহাজের চার নাবিকের মৃতদেহ উদ্ধার


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৪ এএম

>
থাইল্যান্ডের ডুবে যাওয়া যুদ্ধজাহাজের চার নাবিকের মৃতদেহ উদ্ধার

সমুদ্রে ডুবে যাওয়া থাইল্যান্ডের যুদ্ধজাহাজের চার নাবিকের মৃতদেহ উদ্ধার করেছেন দেশটির নৌবাহিনীর সদস্যরা। মঙ্গলবার থাইল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে ডুবে যাওয়া ওই যুদ্ধজাহাজের চার নাবিকের মরদেহ উদ্ধার করা হয় বলে দেশটির নৌবাহিনী প্রধান জানিয়েছেন।

রোববার জাহাজটি সমুদ্রের যে স্থানে ডুবে যায়, সেই স্থান থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে জীবন রক্ষাকারী পোশাক পরা অবস্থায় মঙ্গলবার দুই নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই সময় একই স্থান থেকে মৃত নাবিকদের উদ্ধার করা হয়।

দেশটির নৌবাহিনী বলেছে, জাহাজের ৭৭ ক্রু সদস্যকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২৪ জন। রোববার রাতে ঝড়ের কবলে পড়ে থাইল্যান্ডের যুদ্ধজাহাজ এইচটিএমএস সুখোতাই।

জাহাজটির বিদ্যুৎ নিয়ন্ত্রণ ব্যবস্থা সমুদ্রের পানির তোড়ে  প্লাবিত হওয়ার পর ডুবে যায়। এতে ১০৫ জন ক্রু ছিলেন বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ।

গত দু’দিন ধরে থাইল্যান্ডের উপকূলের ৫০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে দেশটির নৌবাহিনী এবং বিমান বাহিনী নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। এই উদ্ধার কাজে দেশটির নৌবাহিনীর চারটি জাহাজে শত শত কর্মকর্তার পাশাপাশি কয়েকটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।

এর আগে, থাইল্যান্ডের নৌবাহিনীর একজন কমান্ডার বলেছিলেন, সাগরে জীবিত কাউকে খুঁজে বের করার জন্য তল্লাশি দলের কাছে মাত্র দুই দিনের সময় রয়েছে। এরপর কাউকে জীবিত উদ্ধারের আশা একেবারে ক্ষীণ।

দেশটির নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল পিচাই লোরচুসকুল বলেন, ডুবে যাওয়া জাহাজের নাবিকরা লাইফ জ্যাকেট, লাইফ বয়া এবং ভেসে থাকার কৌশল অবলম্বন করলে সাগরে ৪৮ ঘণ্টা পর্যন্ত বাঁচতে পারবেন। তাই মঙ্গলবার আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা তাদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করবো।

ইতোমধ্যে ডুবে যাওয়া ওই যুদ্ধজাহাজের কয়েকজন নাবিককে একেবারে ক্লান্ত এবং অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এইচটিএমএস ক্রাবুরি জাহাজের ক্যাপ্টেন ক্রাপিচ কোরাউই-পাপারউইৎ রয়টার্সকে বলেছেন, আমরা এক নাবিককে লাইফ বয়া ধরে থাকতে দেখেছি... তিনি ১০ ঘণ্টা ধরে পানিতে ভাসছিলেন।

তিনি বলেন, উদ্ধারের সময়ও ওই নাবিকের সংজ্ঞা ছিল। তার মাথায় একটি ছোটখাটো ক্ষত ছিল। এছাড়া সমুদ্রের পানির সংস্পর্শে আসার কারণে তার চোখে কালশিটে হয়ে গেছে।