NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

ভারত-বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক অব্যাহত থাকবে : সালমান এফ রহমান


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ০৪:০৬ পিএম

ভারত-বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক অব্যাহত থাকবে : সালমান এফ রহমান

ঢাকা: আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও পণ্যমূল্য কমতে শুরু করায় দেশের বাজারেও এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

রবিবার (১৮ ডিসেম্বর) সকালে আগারগাঁয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনের উপদেষ্টার নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা জানান।

এ সময় বাংলাদেশ-ভারত ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পূর্ণ আস্থা এবং স্থিতিশীলতার সাথে অব্যহত থাকবে বলে উভয়ই আশাবাদ ব্যক্ত করেন।

ভারতের সাথে বাণিজ্য, বিনিয়োগ, সেবা এবং অর্থনৈতিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সিফা চুক্তি বিষয়ে প্রথম বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে বলেও জানান সালমান এফ রহমান।

 

সীমান্ত হাট শক্তিশালী করতে উভয়দিকেই অবকাঠামোর উন্নয়ন শুরু হয়েছে বলে উল্লেখ করেন। আন্তর্জাতিক বাজারের মূল্যহ্রাসের প্রভাবে  দেশিয় বাজারেও বেশকিছু নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে।

 

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা আরো জানান, শিগগিরই দেশের বাজারে ডলার সংকট অনেকাংশেই কেটে যাবে যেহেতু বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এ ছাড়া হুন্ডির কারণে দেশে রেমিট্যান্স কিছুটা কম আসছে এবং সরকার এটা নিয়েও কাজ করছে। স্বাভাবতই হুন্ডি কমে গেলে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ আবারো বাড়বে।

সৌজন্য সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক চমৎকার সম্পর্ক। বিশেষ করে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা কিভাবে আরো জোরদার করা যায় সৌজন্য সাক্ষাতে সেই সব বিষয় নিয়েই  আলোচনা হয়েছে।

তাছাড়া বন্ধু প্রতীম দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে অর্থনৈতিক, বানিজ্য এবং সীমান্ত হাট ও বন্দরের সক্ষমতা বৃদ্ধি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান ভারতের নবনিযুক্ত হাই কমিশন প্রণয় কুমার ভার্মা।