NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

চিড়িয়াখানায় খাঁচা থেকে পালানো তিন শিম্পাঞ্জিকে গুলি


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ০৭:১৬ পিএম

>
চিড়িয়াখানায় খাঁচা থেকে পালানো তিন শিম্পাঞ্জিকে গুলি

ইউরোপের দেশ সুইডেনের ফুরুভিক চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়ে যায় সাতটি শিম্পাঞ্জি। তবে সেগুলোকে জীবিত ধরার বদলে গুলি করা হয়। এতে তিনটি শিম্পাঞ্জি প্রাণ হারিয়েছে। অপর একটি গুরুতর আহত হয়েছে। খাঁচা থেকে পালানো এসব অবলা প্রাণীকে গুলি করে হত্যা করায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাধারণ মানুষ। তাদের মতে, ইঞ্জেকশনের মাধ্যমে চেতনানাশক ওষুধ পুশ করে (ট্রানকুলাইজ) এগুলোকে ধরা যেত।

ফুরুভিক চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানিয়েছে, যদি শিম্পাঞ্জিগুলোকে গুলি না করে চেতনানাশক ওষুধ পুশ করার চেষ্টা করা হত তাহলে মানুষের জীবন ঝুঁকিতে পড়ত। তাদের দাবি, একটি নির্দিষ্ট দূরত্ব থেকে চেতনা নাশক পুশ করা সম্ভব। কিন্তু শিম্পাঞ্জিগুলো দূরে চলে যাওয়ায় সেগুলোকে গুলি করা হয়েছে।

সাতটির মধ্যে আরও তিনটি শিম্পাঞ্জিকে এখনো ধরা সম্ভব হয়নি।

প্রাণী বিশেষজ্ঞ মাথিয়াস ওসাভ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, শিম্পাঞ্জি নিরীহ একটি প্রাণী। সাধারণ মানুষের জন্য কোনো হুমকি সৃষ্টি করে না এটি। তিনি বলেছেন, ‘যদি শিম্পাঞ্জিগুলোকে কোনো পার্কে আমি দেখতাম তাহলে আমার ভয় কাজ করত। কিন্তু নিজের জীবন নিয়ে শঙ্কিত হতাম না। এটি একটি ট্র্যাজেডি।’

এদিকে শিম্পাঞ্জিগুলোর খাঁচা থেকে বের হয়ে পালিয়ে যাওয়া এবং গুলির ঘটনা ঘটে গত বুধবার। তবে কিভাবে এগুলো পালিয়ে গেছে এ বিষয়টি এখনো নিশ্চিত নয়। বর্তমানে চিড়িয়াখানাটি বন্ধ আছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পালিয়ে যাওয়া এসব শিম্পাঞ্জি এখনো সাধারণ মানুষের জন্য হুমকি সৃষ্টি করছে। তাই চিড়িয়াখানার কর্মচারীদের নিরাপদে থাকতে বলা হয়েছে।