NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৩৮ পিএম

>
করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। গত কয়েকদিনে এ সংখ্যাটি ওঠানামার মধ্যে রয়েছে। 

ওয়ার্ল্ডোমিটারে শনিবার (১৭ ডিসেম্বর) সকালে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ১ হাজার ৩২৮ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ৬১৫ জন। এসময়ে সুস্থ হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৯৫ জন। এর আগের ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছিলেন ৪ লাখ ৮৫ হাজার ৬৬৭ জন।

নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা যোগ হওয়ার পর মহামারির শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৬৯ হাজার ৭৩০ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৩৮৪ জনে। করোনা থেকে ৬৩ কোটি ৯ লাখ ৭৮ হাজার ৫৯ জন সুস্থ হয়েছেন।

কয়েকদিনের মতো গত ২৪ ঘণ্টায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে জাপানে। আক্রান্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৬০২ জন ও মারা গেছেন ২৫৯ জন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫২ হাজার ৮২৩ জন। আর মোট শনাক্ত হয়েছেন ২ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৮৫৩ জন।

জাপানের পর ২৪ ঘণ্টায় সবচেয়ে মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে দেশটিতে ১৪৭ জনের মৃত্যু ও ২৮ হাজার ৮৭৭ জন সংক্রমিত হয়েছেন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ১২ হাজার ৯৪৪ জন। আক্রান্ত হয়েছেন ১০ কোটি ১৭ লাখ ৪৩ হাজার ৮৪৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৮৮ লাখ ৩ হাজার ২১৪ জন।

আক্রান্তের দিক থেকে তালিকার তিন নম্বরে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৩৬১ জন ও মারা গেছেন ১৩১ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৮৮ লাখ ১ হাজার ৮৮৪ জন। করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৭৪ লাখ ৭৯ হাজার ৩৯৬ জন।