NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

‘বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ২৬ মার্চের মধ্যে’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১১ এএম

‘বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ২৬ মার্চের মধ্যে’

ঢাকা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, আগামী বছরের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। শহীদ বুদ্ধিজীবীদের একটি তালিকা করতে জাতীয়ভাবে কমিটি করা হয়েছে। একটি তালিকা করা হয়েছে। শতাধিক নতুন আবেদন পাওয়া গেছে।

 

আশা করছি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারব।

 

আজ বুধবার রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, পাকিস্তান সেনাবাহিনী কতটা নিষ্ঠুর ছিল তা স্মৃতিসৌধে এলে বোঝা যায়। বিজয়ের দ্বারপ্রান্তে সুপরিকল্পিতভাবে আমাদের মেধাবী সন্তানদের হত্যা করা হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ স্বাধীন হলেও যেন দেশটা মেধাশূন্য থাকে।

তিনি আরো বলেন, জামায়াত স্বাধীনতাবিরোধী দল। তারা স্বাধীনতার সময় রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার বিরোধিতা করেছে। জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা জাতির দাবি। স্বাধীন বাংলাদেশে জামায়াতের রাজনীতি করার অধিকার থাকতে পারে না।

এর আগে মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।